ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ১২০ প্লাটুন বিজিবি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০: ৫০
সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ১২০ প্লাটুন বিজিবি
সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ১২০ প্লাটুন বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

নির্মল বাতাসের বাংলাদেশ গড়তে চাই: পর্যটনমন্ত্রী ৮ মিনিট আগে নির্মল বাতাসের বাংলাদেশ গড়তে চাই: পর্যটনমন্ত্রী

তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫৩ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা ১ ঘণ্টা আগে গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাহিনীটি প্রস্তুত রয়েছে।

নিউজ ট্যাগ: বিজিবি মোতায়েন, ১২০ প্লাটুন বিজিবি, ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন