https://newsbdc.com/education/mwzzw27g9k
চুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও ধারণকালে সাংবাদিককে মারধর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও সংঘর্ষ হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন
শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী ২৬ নভেম্বর ২০২৬
বিষয়টি নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি বৈঠক হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকের একপর্যায়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী ২৬ নভেম্বর ২০২৬
সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভাঙাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা সংঘর্ষ হয়।
শিক্ষার্থী ভৈরব বর্মণ বলেন, তাঁর সঙ্গে পাঁচজনের বিরোধ হয়। শুক্রবার রাতে সবাই মিলে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন। আলোচনা সুন্দরভাবে চলছিল। কিন্তু হঠাৎ কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তাঁর বন্ধুদের মারধর করেন।
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ২৬ নভেম্বর ২০২৬
এ বিষয়ে চুয়েট শিক্ষার্থী মো. রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী ২৬ নভেম্বর ২০২৬
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্র জানায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন।
এদিকে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন মারধরের শিকার হন। চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সাংবাদিকের ওপর হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রকাশ করা হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
আরও পড়ুন
পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী ২৬ নভেম্বর ২০২৬
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।