ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনক গাড়ি চালানোয় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
শিক্ষা

শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ০৫
শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বিএনপি সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের ৫০ শতাংশ এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যে অগ্রযাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী ১ ঘণ্টা আগে এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়াতে দেওয়া হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের ৩ ঘণ্টা আগে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনো বাজেটের অভাব হয়নি। শিক্ষা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার সবসময় নিয়ে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় মন্ত্রণালয় কোনটি—এমন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেন।

আরও পড়ুন

২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী ৪ ঘণ্টা আগে ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী

শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য সাড়ে তিন লাখ সাইকেল কেনার প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৩০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে। প্রথম ধাপে ভালো ফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে কম্পিউটার দেওয়া হবে।

তিনি আরও জানান, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগের পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নে আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী ৪ ঘণ্টা আগে পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদারসহ বিএনপির নেতাকর্মীরা।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

শিক্ষা নিয়ে আরও পড়ুন