ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনক গাড়ি চালানোয় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল ‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ৩৪
সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদকে আরও দক্ষ ও কার্যকরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, যোগ্য, দক্ষ ও পেশাদার মানুষদের রাজনীতিতে আসতে হবে। তরুণ প্রজন্ম, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন নাগরিকদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে।

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ৯ মিনিট আগে বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের ‘দি সিক্স সিজনস’ হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে।

বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও বিভিন্ন সময়ের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, দেশে বারবার গণতন্ত্র ও জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেন এবং কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেন। তবে ২০০৮ সালের পর গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে তিনি ‘প্রহসনমূলক ও ডামি নির্বাচন’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ২৮ মিনিট আগে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে শক্তিশালী করার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে সংসদীয় কার্যক্রম, সংসদীয় কমিটির ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা বিষয়ে বিধান রয়েছে। এসব বিধানের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে ৩৮ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। কায়সার কামাল বলেন, এ অনুচ্ছেদ নিয়ে নতুন করে ভাবতে হবে এবং সংশোধন বিষয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে দায়িত্ব পালনের সুযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।

বর্তমান সংসদের প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর। সরকারি ও বিরোধী দলের মধ্যে একসঙ্গে কাজ করার পরিবেশ রয়েছে। তাঁর মতে, সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার উপযুক্ত সময় এখনই। দেশ গঠনে সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫৪ মিনিট আগে ‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন