ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনক গাড়ি চালানোয় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল ‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ২৪
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ৮ মিনিট আগে সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। একটি চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছেন, তবে সেটিরও জবাব আসেনি।

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে ২৮ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, ভারত কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। গঙ্গার পানি বণ্টন ইস্যু সমাধানে ভারত যথাযথ পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি জানান, এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের উত্তরের অপেক্ষায় বাংলাদেশ হাত গুটিয়ে বসে নেই। পানি সংরক্ষণ, উৎপাদন ও উন্নয়ন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানি উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪৪ মিনিট আগে ‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের বিগত আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, হত্যা, গুম, ছাত্র-শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।

আরও পড়ুন

‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫১ মিনিট আগে ‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন না, প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে এ্যানি জানান, তারা হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন। হাইকমিশনার সাক্ষাৎ করে নানা আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল এখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন