ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনক গাড়ি চালানোয় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল ‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যবসা-বাণিজ্য

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ৩০
২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা

দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা—এক জেলা এক পণ্য ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। একই আয়োজনে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁওয়ে বিসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মেলার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। আয়োজকদের আশা, তিন দিনের মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম হবে।

আরও পড়ুন

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল ৪৯ মিনিট আগে সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানে আয়োজিত মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। পাশাপাশি থাকবে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ।

বিসিক চেয়ারম্যান বলেন, এ আয়োজনকে শুধু শিল্পমেলা বা পুরস্কার প্রদান অনুষ্ঠান হিসেবে দেখতে চায় না বিসিক। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সমন্বিত উদ্যোগ হিসেবে মেলাটিকে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি ২ ঘণ্টা আগে লোকসানের মধ্যেই সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির চুক্তি

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। দেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যপণ্যের অনেকগুলোরই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি।

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা আয়োজন করে এবং এ জন্য তাদের একটি ক্যালেন্ডার রয়েছে। বিসিক ভবনেও প্রতি মাসে মেলা হয়। তবে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে এত বড় পরিসরে আয়োজন এবারই প্রথম।

আরও পড়ুন

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ৪ ঘণ্টা আগে ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

মেলায় পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। শ্রেষ্ঠ কারুশিল্পী—‘কারু রত্ন’ ক্যাটাগরিতে একজন, দক্ষ কারুশিল্পী—‘কারু গৌরব’ ক্যাটাগরিতে পাঁচজন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী দক্ষ কারুশিল্পী—‘কারু কিরণ’ ক্যাটাগরিতে দুজন, দক্ষ নারী কারুশিল্পী—‘কারু জ্যোতি’ ক্যাটাগরিতে দুজন এবং তরুণ দক্ষ কারুশিল্পী—‘কারু প্রতিভা’ ক্যাটাগরিতে দুজন পুরস্কার পাবেন।

আরও পড়ুন

দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল ৫ ঘণ্টা আগে দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ ও বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এ পুরস্কার দেওয়া হবে। জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার নীতিমালা, ২০২৬ অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হবে।

বিসিকের পক্ষ থেকে বলা হয়, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার ভূমিকা রাখবে।

আরও পড়ুন

আট শহরের পানি ও পয়োনিষ্কাশন উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি ৮ ঘণ্টা আগে আট শহরের পানি ও পয়োনিষ্কাশন উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনে একটি বিশেষ ওয়েবসাইটও উদ্বোধন করা হয়। এতে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি, অংশগ্রহণের বিবরণ, বিভিন্ন ঘোষণা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

মেলায় অংশ নিতে উদ্যোক্তাদের কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন বিসিক চেয়ারম্যান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই তাঁর মূল উদ্দেশ্য। উদ্যোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে স্টল পাবেন।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন