ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিকের ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনক গাড়ি চালানোয় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
বাংলাদেশ

কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ৫৩
কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসান শাহাদাত এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী ১৩ মিনিট আগে মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডরিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের দাবি, বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ডরিন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে।

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ৩১ মিনিট আগে বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৯ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এর মধ্যে ছিল লাল টেপ মোড়ানো একটি কৌটার পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও কাচের টুকরা।

পুলিশের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।

আরও পড়ুন

সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ৪০ মিনিট আগে সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডরিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ নভেম্বর রাত আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, বিস্ফোরণের ঘটনায় অন্য কারা জড়িত, কোথা থেকে ককটেল সংগ্রহ করা হয়েছিল এবং ঘটনার পেছনে কারা রয়েছে—এসব জানতে ডরিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন