https://newsbdc.com/national/mv560fz6q9
ঢাকায় ট্রাফিক পুলিশের অভিযানে ২৯১৫ মামলা, ডাম্পিং ৫৭৭ গাড়ি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৭৭টি গাড়ি ডাম্পিং এবং ৪৩০টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৭৭টি গাড়ি ডাম্পিং এবং ৪৩০টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
আরও পড়ুন
ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ১ ঘণ্টা আগে
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রমনা বিভাগে ১২০টি, লালবাগে ১৭৬টি, মতিঝিলে ৪১৪টি, ওয়ারীতে ৪৩২টি, তেজগাঁওয়ে ১৬০টি, মিরপুরে ৩৪৪টি, উত্তরা বিভাগে ৩৯৬টি এবং গুলশান বিভাগে ৮৭৩টি মামলা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশানে। এ বিভাগে ১০০টি বাস, ১৬টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৯৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৮৭৩টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু ১ ঘণ্টা আগে
ওয়ারী বিভাগে ৪৩২টি এবং মতিঝিল বিভাগে ৪১৪টি মামলা হয়েছে। অন্যদিকে উত্তরা বিভাগে ৩৯৬টি, মিরপুরে ৩৪৪টি, তেজগাঁওয়ে ১৬০টি, লালবাগে ১৭৬টি এবং রমনা বিভাগে ১২০টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং আইন লঙ্ঘন নিয়ন্ত্রণে ঢাকা মহানগর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।