ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

আগামীকাল ফরিদপুরে অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৮: ১৪
আগামীকাল ফরিদপুরে অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের চরভদ্রাসনে একটি অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হবে আগামীকাল বুধবার। এ কর্মসূচির আওতায় পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা, দুস্থ নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ২ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জেয়ার চর সর্বান্দিয়ায়, আলমগীর কবিরের বাগানবাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ২ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। বাড়ি হস্তান্তরের পাশাপাশি এর আওতায় চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন