ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে দক্ষ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৬: ১৬
ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে দক্ষ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে বাহিনীগুলোকে দক্ষ ও প্রস্তুত থাকতে হবে। এ জন্য পরীক্ষাগার, আধুনিক যন্ত্রপাতি, অবকাঠামো ও প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা বাড়াতে সরকার কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৬ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের দক্ষতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৬ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ফরেনসিক পরীক্ষাগারগুলোর সক্ষমতা ও কার্যক্রমের পরিধি বাড়ানো জরুরি। বিচারব্যবস্থায় মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি ব্যবহার এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিআইডি প্রতিষ্ঠার পর থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। এসব পরীক্ষাগারে বিভিন্ন নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমে ব্যবহারের জন্য প্রতিবেদন দেওয়া হয়।

আরও পড়ুন

দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৬ ঘণ্টা আগে দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি

তিনি বলেন, চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন