ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৭: ৫৪
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি। আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া বা অপরাধীদের আশ্রয়-সহায়তা করার বিষয়ে তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ২ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের দমনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাবে। গ্রেপ্তার অভিযানে কেউ আসামিকে সহায়তা করলে বা বাধা দিলে, সে বিষয়ে তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সাইবার অপরাধ মোকাবিলায় ডিজিটাল ফরেনসিক ল্যাব

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ২ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

সাইবার অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যমে প্রতারণা থেকে শুরু করে শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধও সংঘটিত হচ্ছে। এসব অপরাধ শনাক্ত, বিশ্লেষণ ও প্রতিরোধে ডিজিটাল ফরেনসিক ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। সাইবার অপরাধ মোকাবিলায় এ ইউনিটের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ২ ঘণ্টা আগে দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে উদ্বোধন করা সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়া সরকার এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কয়কা) সহযোগিতা করেছে।

দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল অপরাধ বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ৩ ঘণ্টা আগে স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী

বিচারপ্রক্রিয়ায় বৈজ্ঞানিক বিশ্লেষণের গুরুত্ব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত ও বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে সাক্ষ্য-প্রমাণের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং সেগুলোর যথাযথ সনদায়ন গুরুত্বপূর্ণ। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক পরীক্ষাগার, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ ঘণ্টা আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

পুলিশের ওপর অপরাধীদের হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়। তবে এ কারণে অপরাধ দমনের কার্যক্রম বন্ধ হবে না। আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা অপরাধীদের আশ্রয়-সহায়তা করার বিষয়ে তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অপারেশন ক্লিন হার্ট ছিল অপরাধ দমনে পরিচালিত একটি যৌথ অভিযান। ২০০২ সালের ১৬ অক্টোবর শুরু হয়ে অভিযানটি ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত চলে। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন