ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে জমা প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান জুলাই অভ্যুত্থানে তিন মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
বাংলাদেশ

কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি সহায়তার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩: ৪৫
কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি সহায়তার তাগিদ রাষ্ট্রপতির
সংগৃহীত

কৃষিকে লাভজনক করতে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, ভর্তুকি ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না। আবার বীজসহ কৃষি উপকরণ কিনতেও তাঁদের বাড়তি অর্থ ব্যয় করতে হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষিবিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ১৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

তিনি বলেন, কৃষির যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, গবেষণার মাধ্যমে সেগুলোর সমাধান খুঁজতে হবে। কৃষিতে ভর্তুকি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে বাধা দেয়।

কৃষিপণ্যের সংরক্ষণব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ১৯ মিনিট আগে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

কৃষি এখন আগের মতো লাভজনক না হওয়ায় অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো আয় না থাকায় কৃষিকাজে শ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তা ও প্রণোদনা দিতে হবে।

পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, পেঁয়াজ চাষে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন আর আমদানির প্রয়োজন হয় না। ফল উৎপাদনেও বাংলাদেশ এগিয়েছে। তবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফল ও অন্যান্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

জমিতে সার ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি। কৃষিজমির উর্বরতা বজায় রাখতে সারের সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ৩৩ মিনিট আগে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও তাঁদের পেনশন সুবিধা নিশ্চিত করা উচিত।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, এসব সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে ধাপে ধাপে এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব।

আরও পড়ুন

ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ৪০ মিনিট আগে ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পণ্যের মান নিশ্চিত করতে হবে। উৎপাদন বৃদ্ধির পর এখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। বাংলাদেশের কৃষিপণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নত কীটনাশক উদ্ভাবন ও ব্যবহারের উপযোগী প্রযুক্তি নিয়ে গবেষণার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন