https://newsbdc.com/national/mv9d7dta7l
ই-জাতীয় সংসদ প্রকল্প বাস্তবায়নে ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ (e-JSP) দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্টবিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নির্দেশনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম ১২ মিনিট আগে
কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ।
জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি) কমিটির সচিব হিসেবে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান ১৬ মিনিট আগে
কমিটির প্রধান দায়িত্ব হলো ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিত পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ই-পার্লামেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
প্রকল্পের কাজ সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নিতে প্রয়োজন হলে কমিটি পরবর্তী সময়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।