ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৬: ০৯
গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ
সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৬ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানান, ২০২৬-২৭ অর্থবছরে এ বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে। এ বরাদ্দ আগের সংশোধিত বাজেটের তুলনায় ৪২ দশমিক ৭ শতাংশ বেশি।

কার্যবিবরণী অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ২০২৬ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৬ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

এর আগে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার কথা জানিয়েছিলেন। পরে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের এক স্ট্যাটাসে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষা খাতের বরাদ্দের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৬ ঘণ্টা আগে দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি

কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে প্রথম সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে দেশের শিক্ষার্থীদের অর্জন তুলনা করতে নিয়মিত শিখনফল মূল্যায়ন ও আধুনিক শিক্ষাক্রম প্রয়োজন।

তিনি আরও বলেন, বছরব্যাপী মূল্যায়নের পাশাপাশি তিন বা ছয় মাস অন্তর শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নের পদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী সভাগুলোতেও শিক্ষার মানোন্নয়নে বিস্তারিত সুপারিশ করা হবে।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ৬ ঘণ্টা আগে স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী

সংসদীয় কমিটির আলোচনায় শুধু পাসের হার নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও শিখনফলকে শিক্ষার সাফল্য পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া দীর্ঘমেয়াদি জাতীয় শিক্ষাভাবনা প্রণয়ন, শিক্ষানীতি ও পাঠ্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে।

শিক্ষার মানোন্নয়নে কমিটির সুপারিশের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন পদ্ধতি তৈরি, শিক্ষা খাতের বরাদ্দের যথাযথ ব্যবহার পর্যবেক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের প্রক্রিয়া দ্রুত করা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন