https://newsbdc.com/national/mvdh7gheza
সাত খুনসহ তিন হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৬ ঘণ্টা আগে
অ্যাটর্নি জেনারেল বলেন, আলোচিত ও সংবেদনশীল এই তিনটি হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট বিভাগের রায় হলেও দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে মামলাগুলো। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে আপিলগুলোর দ্রুত শুনানির জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৬ ঘণ্টা আগে
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলাটিও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৬ ঘণ্টা আগে
অন্যদিকে, ২০১৯ সালের অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় দেন। এতে বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়।
রাষ্ট্রপক্ষের উদ্যোগ অনুযায়ী, সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আপিল বিভাগে এই তিন মামলার শুনানি দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।