https://newsbdc.com/national/mvdmxrhwgb
সব মানুষের জন্যই তথ্য কমিশনের দরজা খোলা থাকবে: প্রধান তথ্য কমিশনার
জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য তথ্য কমিশনের দ্বার উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং নবনিযুক্ত দুই তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
আরও পড়ুন
ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ১ ঘণ্টা আগে
সাক্ষাৎ শেষে প্রধান তথ্য কমিশনার বলেন, গত দুই বছর দেশে তথ্য কমিশন ছিল না। এর আগে ১৭ বছর কমিশন থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু ১ ঘণ্টা আগে
তথ্য কমিশন জনগণের প্রতিষ্ঠান উল্লেখ করে নাহরিন ইসলাম খান বলেন, কমিশন সরকার বা বিশেষ কোনো ব্যক্তির স্বার্থে কাজ করবে না। মানুষের তথ্য পাওয়ার অধিকার সহজভাবে নিশ্চিত করাই হবে কমিশনের প্রথম কাজ। নতুন কমিশন জনগণের জন্য নিরপেক্ষভাবে কাজ করবে এবং সবার জন্য এর দরজা খোলা থাকবে।
এ সময় তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, তথ্যের স্বচ্ছতা ও সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে কমিশন। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণেও উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।