ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

উজবেকিস্তানের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৬: ০৫
উজবেকিস্তানের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
সংগৃহীত

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম কাউন্সিল অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের বৈঠক হয়।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৮ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, পর্যটন খাতে সহযোগিতা, বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থন এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

এ ছাড়া, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৮ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এর আগে, ১৭ অক্টোবর অধিবেশনের পূর্ণাঙ্গ সভায় বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন