https://newsbdc.com/national/mvev14j1a0
জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক পরিণতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। তাই এই অভ্যুত্থানকে একটি দিনের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে। জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু ১ ঘণ্টা আগে
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও চেতনা তুলে ধরতে হবে। শুধু জুলাই মাসে বা বার্ষিক আয়োজনে স্মরণ করার মধ্যে এর তাৎপর্য সীমাবদ্ধ রাখা উচিত নয়। শহীদদের আকাঙ্ক্ষা, জাতীয় জীবনের প্রত্যাশা ও জনমানুষের দাবি পূরণ হলেই তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন
মেট্রো স্টেশনে বিমানবন্দরের মতো নিরাপত্তা, বসছে স্ক্যানার ২ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে কিছু সাংবিধানিক ও আইনগত বিষয় রয়েছে। সেগুলো নিয়ে প্রক্রিয়া চলমান। সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছে না।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। শহীদদের আকাঙ্ক্ষাগুলোও সেই পরিকল্পনার অংশ বলে জানান তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।