https://newsbdc.com/national/mvey2yqh7u
সরকারি হাসপাতালে রোগীদের খাবারে বাড়তি বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর
সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৬ ঘণ্টা আগে
জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বর্তমানে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ১৭৫ টাকা। তবে ভ্যাট ও কর কাটার পর কার্যকর বরাদ্দ দাঁড়ায় প্রায় ১৪৯ থেকে ১৫০ টাকা। বর্তমান বাজারদরে এই অর্থ দিয়ে একজন রোগীর তিন বেলার পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা কঠিন।
স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থা মূলত চিকিৎসাকেন্দ্রিক। এ ব্যবস্থায় পরিবর্তন এনে রোগ প্রতিরোধে আরও বেশি গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৬ ঘণ্টা আগে
স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, প্রধানমন্ত্রী এক লাখ স্বাস্থ্য ও উন্নয়নকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চলতি বছরই ৪৩ হাজার থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে কর্মরত প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর সঙ্গে নতুন কর্মীরা যুক্ত হলে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের কাছে বছরে অন্তত তিন থেকে চারবার স্বাস্থ্যকর্মীদের পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁরা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করবেন, যাতে রোগের প্রাথমিক পর্যায়েই তা শনাক্ত করা যায়। তাঁর মতে, অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম কারণ হলো দেরিতে রোগ শনাক্ত হওয়া।
আরও পড়ুন
দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৬ ঘণ্টা আগে
এ সময় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ. স. ম. মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।