https://newsbdc.com/national/mvezkhi5p5
পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে প্রেস ক্লাবে ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করতে সেখানে উপস্থিত হন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার কথা রয়েছে ইশরাকের।
আরও পড়ুন
নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম ১৪ মিনিট আগে
এর আগে তিনি বলেন, বিশেষ কারণে তাঁকে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক বলেন, দলের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং দল চায়নি—এমন পরিস্থিতিতেও তিনি নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আরও বেশি সক্রিয়ভাবে মাঠে থেকে মাদকের বিরুদ্ধে কাজ করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান ১৮ মিনিট আগে
এর আগে সোমবার এক ফেসবুক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। তিনি আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।
নিজের পোস্টে তিনি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন
ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ২ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক। এর পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় ইশরাক গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।
পরে রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর হওয়ার পর দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।