https://newsbdc.com/national/mvf3t6c8k5
সিটি নির্বাচনে অংশ নেব, প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ইশরাক হোসেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে প্রবাসী এক সাংবাদিকের সঙ্গে অডিও কলে আলাপকালে এসব কথা বলেন ইশরাক। এ সময় সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে তাঁর অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
আরও পড়ুন
নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম ১২ মিনিট আগে
ইশরাক বলেন, ‘আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?’
সাংবাদিক নাজমুস সাকিবের প্রশ্নের জবাবে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, তাঁরা সেখানে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এ ছাড়া তাঁরা প্রবেশ করার সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জন বেরিয়ে আসেন। ওই সময় তাঁর নিরাপত্তাকর্মীরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে কেউ অস্ত্র বের করছেন বলে তাঁর ধারণা হয়। এ কারণে তিনি কোমর থেকে পিস্তল বের করেন বলে জানান।
আরও পড়ুন
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান ১৬ মিনিট আগে
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় দল তাঁকে কাজ করার সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয় পর্যায়ে যেন তাঁর কারণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেটি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
আরও পড়ুন
ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ২ ঘণ্টা আগে
ঢাকার নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে ইশরাক বলেন, রাজধানীর ব্যবস্থাপনা কোনো একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয় না। ঢাকা সিটি করপোরেশন এলাকায় আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করে। নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, ঢাকার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও কিছু পরিকল্পনা রয়েছে। সেসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করতে চান তিনি।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু ২ ঘণ্টা আগে
প্রসঙ্গত, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণে পলিথিনের ছাউনির ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় অস্ত্র প্রদর্শন নিয়ে সমালোচনা শুরু হয়।
ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসার পর রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।