https://newsbdc.com/national/mvf6ccjbi3
রিয়াদ বিমানবন্দরে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ বিকল্প ফ্লাইটে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পরিবহনের জন্য ট্রলি হস্তান্তর এবং প্রবাসীকল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, সৌদিতে নিহত দুই বাংলাদেশির একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়। তাঁদের একজন ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, অন্যজন অভিবাসী কর্মী।
জাপান ও বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান-সংক্রান্ত ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীরা জাপানে স্থানীয় কর্মীদের মতো সুযোগ-সুবিধা, সুরক্ষা ও ভালো বেতন পাবেন।
আরও পড়ুন
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৩ ঘণ্টা আগে
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী জানান, তাঁদের ফেরানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে। তবে নিরাপত্তাব্যবস্থা কঠোর থাকায় এ মুহূর্তে বাংলাদেশ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া কঠিন হচ্ছে।
তিনি বলেন, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছেন তাঁরা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।