ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০: ৫৫
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা
সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের নবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

আরও পড়ুন

ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ১ ঘণ্টা আগে ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয়

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু ১ ঘণ্টা আগে ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু

এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান তারেক রহমান।

এদিন প্রধানমন্ত্রীর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন