https://newsbdc.com/national/mvg8gx3dkf
বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাসসংকটে পড়তে পারেন বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালভ প্রতিস্থাপন কাজের কারণে বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য গ্রাহকের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতিতে গ্রাহকদের আগেভাগে রান্নাসহ জরুরি কাজের প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৬ ঘণ্টা আগে
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।