https://newsbdc.com/national/mvgaf1uhyw
দুর্গোৎসবের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি অব্যাহত: এসআরবি-১ অধিনায়ক
গাজীপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া দেশের কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি বলে জানিয়েছেন এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নেয়ামুল হালিম খান বলেন, বিজয়া দশমী উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মোটরসাইকেল ও পিকআপের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি করছে বলেও জানান তিনি।
সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।