https://newsbdc.com/national/mvgeannjjd
ইউপি নির্বাচন: ৫ নভেম্বরের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ
আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ কার্যক্রম শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরাই সংশ্লিষ্ট নির্বাচনে ভোট দিতে পারবেন।
গত ১৯ অক্টোবর ইসির এক নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৬ ঘণ্টা আগে
নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাঁদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ জন্য আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুন
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৬ ঘণ্টা আগে
পাঁচ ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের কথা রয়েছে।
আরও পড়ুন
দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৬ ঘণ্টা আগে
এসব নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গত আগস্টে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। সে সময় নভেম্বরে ইউপি নির্বাচন শুরু এবং সেপ্টেম্বরে তফসিল ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে ভোটার তালিকা মুদ্রণের প্রস্তুতির কথাও ছিল।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।