ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৭: ৪৬
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সংগৃহীত

অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সম্প্রতি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী না হয়েও অফিসকক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। এ ছাড়া কোথাও কোথাও পতাকা সার্বক্ষণিকভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে।

আরও পড়ুন

ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ১ ঘণ্টা আগে ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া জাতীয় পতাকা প্রদর্শনের নির্ধারিত সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে কিছু অফিসে এ নিয়ম অনুসরণ করা হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু ১ ঘণ্টা আগে ঠাকুরগাঁওয়ে ড্রামের নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু

এতে আরও বলা হয়, জাতীয় পতাকার সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিসকক্ষের সাজসজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে পতাকা ব্যবহার করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর লঙ্ঘন।

চিঠিতে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অধীন দপ্তর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন