ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
বাংলাদেশ

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৪: ৪২
জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: মীর শাহে আলম
সংগৃহীত

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের নেতারা উপস্থিত হননি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, জুলাই-আগস্ট নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া দলগুলোর অনুষ্ঠানে অনুপস্থিত থাকা ধোঁকাবাজির শামিল।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৪ ঘণ্টা আগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

প্রতিমন্ত্রী বলেন, গত ১৯ অক্টোবর রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৪ ঘণ্টা আগে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল,

মীর শাহে আলম বলেন, অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের পরিবারের সদস্যসহ শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম রয়েছে। একই অনুষ্ঠানে দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানও উদ্বোধন করা হয়।

আমন্ত্রণপত্র নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাব

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তাঁরা অনুষ্ঠানে যাননি—এ যুক্তি গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, আমন্ত্রণপত্রে কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিকের নাম না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নিয়েছিলেন। বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাঁদের মঞ্চে ডাকার সুযোগ ছিল বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৪ ঘণ্টা আগে দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি

প্রেস ব্রিফিংয়ে বিরোধী দলের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, নির্বাচন ও ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে রাজনীতি না করে জনগণের আস্থা অর্জনে মনোযোগী হওয়া উচিত। তিনি দাবি করেন, বিএনপি কোনো বিশেষ ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীকে কেন্দ্র করে রাজনীতি করে না; বরং সব নাগরিকের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চায়।

বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলের ভেতরেও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। বিএনপির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বট ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ৫ ঘণ্টা আগে স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী

সংসদে আসার আহ্বান

বিরোধী দলকে একতরফা আন্দোলন ও লং মার্চের পরিবর্তে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, সংসদে সরকারের সমালোচনা, ভুল ধরিয়ে দেওয়া এবং প্রয়োজনে ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে। সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ ঘণ্টা আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে। তাঁর আহ্বান, সংঘাতের পথে না গিয়ে কমিটিতে প্রতিনিধি পাঠিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।

প্রেস ব্রিফিং শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন