https://newsbdc.com/national/mvkrvsozxj
বিএনপির ভেতরে ‘বট’ ও গুপ্তদের চিহ্নিত করার কাজ চলছে: মীর শাহে আলম
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ৫ ঘণ্টা আগে
বিরোধী দলকে লংমার্চ বা একতরফা আন্দোলনের পথে না গিয়ে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, সংসদে বিরোধী দলের কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারের ভুল ধরিয়ে দেওয়া কিংবা প্রয়োজনে ওয়াকআউট করাও গণতান্ত্রিক চর্চার অংশ।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা। সেখানে বিরোধী দল নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে। ওয়াকআউটের পর আবার সংসদে ফিরে আসার অধিকারও তাদের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে সমালোচনা
জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, জুলাই-আগস্টের শহীদদের নিয়ে নিয়মিত বক্তব্য দেওয়া সত্ত্বেও আমন্ত্রণ পাওয়ার পর তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হননি। তাঁর ভাষায়, এটি ‘ধোঁকাবাজির’ পরিচয়।
আরও পড়ুন
ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, ৫ ঘণ্টা আগে
তিনি বলেন, গত ১৯ অক্টোবর রাজধানীর ওসমানী উদ্যানে সরকারের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানও উদ্বোধন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবাসহ চার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন। সেখানে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি ৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে মীর শাহে আলম বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুষ্ঠানে না যাওয়ার যুক্তি সঠিক নয়। তাঁর দাবি, আমন্ত্রণপত্রে কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিকের নাম না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নিয়েছিলেন। বিরোধী দলের নেতারা উপস্থিত থাকলেও তাঁদের প্রতিনিধিদের মঞ্চে ডাকার সুযোগ ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের রাজনীতি নিয়ে মন্তব্য
বিরোধী দলকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, অতীতে বিরোধী দল হিসেবে বিএনপি নানা সীমাবদ্ধতার মুখে পড়েছিল। বর্তমান বিরোধী দল সংসদে সুযোগ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন
স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী ৫ ঘণ্টা আগে
নির্বাচনের সময় ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়া এবং পরে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান নেওয়ার অভিযোগ তুলে বিরোধী দলের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করে না; বরং সব নাগরিকের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চায়।
বাক্স্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, এ ধরনের ভাষা ব্যবহার করা হলে জাতীয়তাবাদী শক্তি তা মেনে নেবে না।
জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধী দল এখনো সেখানে সহযোগিতা করছে না।
আরও পড়ুন
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ ঘণ্টা আগে
সংঘাতের পথ ছেড়ে কমিটিতে যুক্ত হয়ে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ জন্য যেকোনো সময় পাঁচজন প্রতিনিধির নাম দেওয়ার অনুরোধও করেন প্রতিমন্ত্রী।
প্রেস ব্রিফিং শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মীর শাহে আলম।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।