ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্য: সড়কমন্ত্রী

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৫: ২৬
২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্য: সড়কমন্ত্রী
সংগৃহীত

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের কথা জানিয়েছেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৮ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং চালকদের বেপরোয়া আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা গেলে সড়ক দুর্ঘটনার ২০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।

সড়ক নিরাপত্তায় প্রযুক্তি ও জবাবদিহিতে গুরুত্ব

শেখ রবিউল আলম বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৮ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

সড়ক নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দুর্ঘটনা কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন