ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু : প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৫: ৩৮
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু : প্রতিমন্ত্রী নুর
সংগৃহীত

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে একজন কর্মীর মালয়েশিয়া যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীতে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৬ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

তিনি জানান, নভেম্বরের শুরুতে মালয়েশিয়ায় কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু হলে দুই থেকে চার দিনের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করা সম্ভব হতে পারে। এরপর ১ নভেম্বর অথবা প্রথম সপ্তাহে ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।

মেডিক্যাল পরীক্ষার কেন্দ্রের তালিকা চূড়ান্ত হচ্ছে

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে মেডিক্যাল পরীক্ষার অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হচ্ছে। ৩১ অক্টোবরের মধ্যে তালিকাটি প্রকাশের বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ নিজ নিজ ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে। পরীক্ষার খরচও নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৬ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

তিনি আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হয়েছে। কিছু কাজ এখনো বাকি থাকলেও নভেম্বর থেকে কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা চালু হবে বলে আশা করছে সরকার।

মালয়েশিয়ার অনুমোদিত ৩৩৮টি বড় নিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকা পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এরই মধ্যে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের চাহিদাপত্র বা ডিমান্ড লেটার জমা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগব্যবস্থা এফডব্লিউসিএমএস এবং বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট সেবার মাধ্যমে এসব চাহিদাপত্র জমা দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়া কোনো চাহিদাপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ ৬ ঘণ্টা আগে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ

অনুমোদিত কেন্দ্রেই মেডিক্যাল পরীক্ষা

নুরুল হক বলেন, কর্মীদের মেডিক্যাল পরীক্ষা কোন কোন কেন্দ্রে করা যাবে, তা দুই দেশের আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। অনুমোদনহীন কেন্দ্রে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সরকারি তালিকায় থাকা কেন্দ্র ছাড়া অন্য কোথাও পরীক্ষা না করার জন্য কর্মীদের সতর্ক থাকতে হবে।

কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করবে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে বা ব্যক্তিগতভাবে প্রচারিত কোনো খরচের তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সরকার আনুষ্ঠানিকভাবে খরচ জানাবে।

আরও পড়ুন

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ৬ ঘণ্টা আগে আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, প্রাথমিক আলোচনায় বোয়েসেলের মাধ্যমে একজন কর্মী পাঠাতে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হয়েছে। বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর খরচও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। সরকার নির্ধারিত খরচ কার্যকর রাখার চেষ্টা করবে।

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একেবারে বিনা খরচে বিদেশে যাওয়া সম্ভব নয়। বিমানভাড়া, মেডিক্যাল পরীক্ষা ও বোয়েসেলের মতো সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত সেবা ফি দিতে হবে। তবে কর্মীরা যাতে সর্বনিম্ন খরচে যেতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা ৬ ঘণ্টা আগে ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা

প্রতিমন্ত্রী জানান, প্রথমে সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে। পরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্ধারিত খরচের তথ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা পর্যন্ত ব্যক্তিগতভাবে প্রচারিত তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন