ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৫: ৫৮
উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রস্তাবিত হাসপাতালগুলোতে ডায়ালাইসিস, প্রসূতি ও শিশুদের জন্য বিশেষায়িত সেবার ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৭ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

বিশেষায়িত সেবা যুক্ত করার পরিকল্পনা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অতীতে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। বর্তমানে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে এ সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রস্তাবিত হাসপাতালগুলোতে ১০টি ডায়ালাইসিস বেড, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০টি বেড রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৭ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে সারা দেশে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে কিছু অনিয়ম ও ত্রুটি রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ ৭ ঘণ্টা আগে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ

পরিদর্শনের সময় দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা আরও সাত চিকিৎসককে দ্রুত তাঁদের মূল কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশনা দেন।

উপজেলা পর্যায়ে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন