https://newsbdc.com/national/mvt4ck7i5c
বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৭ ঘণ্টা আগে
বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।