https://newsbdc.com/national/mvxm1oiq0d
শ্রমিক বিক্ষোভের পর ফের চালু মেট্রোরেলের পাঁচ স্টেশন
এর আগে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। আগুনে গাড়িটি পুড়ে যায়।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৭ ঘণ্টা আগে
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাঁদেরও ধাওয়া দেন শ্রমিকেরা। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন
বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৭ ঘণ্টা আগে
সরেজমিনে দেখা যায়, পুলিশের তৎপরতায় আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর মিরপুর-১১ মেট্রো স্টেশনে যাত্রীসেবা চালু হয়। মিরপুর-১১ থেকে মিরপুর-১০ পর্যন্ত সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।