https://newsbdc.com/national/mvxp59uet4
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে তিনি পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় চার দিনব্যাপী কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা ছাড়েন হুমায়ুন কবির। দুবাই ও লন্ডন হয়ে আজ রবিবার তার দেশটির রাজধানী সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৭ ঘণ্টা আগে
সফরে তিনি বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশ নেবেন।
আরও পড়ুন
বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৭ ঘণ্টা আগে
পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। সফরকালে তিনি একজন মন্ত্রিসভার সদস্যের সমমর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।