ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

খাল খনন ও নদী প্রকল্পে দুর্নীতি করলে কাউকে ছাড় নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৮: ০০
খাল খনন ও নদী প্রকল্পে দুর্নীতি করলে কাউকে ছাড় নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী
সংগৃহীত

সরকারি খাল খনন ও নদী প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সরকারি প্রকল্পে পুকুরচুরি বা দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার (১ নভেম্বর) প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এসব অনিয়ম তদন্তের আওতায় আনা হয়েছে। বর্তমানে চলমান খাল ও নদী খনন কর্মসূচিতে যাতে সামান্যতম দুর্নীতি বা অর্থ আত্মসাতের ঘটনাও না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৮ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

কাজের স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দল এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব দল সরাসরি মাঠপর্যায়ে গিয়ে কাজ তদারকি করছে।

তিনি আরও জানান, প্রতি মাসে প্রকল্পের সার্বিক অগ্রগতির বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে জবাবদিহি করতে হচ্ছে। খননকাজে জিও ব্যাগ ও ব্লক ব্যবহারের সঠিক হিসাব এবং খনন করা মাটি পুনরায় নদী বা খালে পড়ছে কি না, তা আন্তমন্ত্রণালয় সভায় বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৮ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

প্রতিমন্ত্রী বলেন, কঠোর তদারকির কারণে ইতিমধ্যে অনেক বিতর্কিত ঠিকাদার পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজ ছেড়ে দিচ্ছেন। আগের মতো অনিয়ম করার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর কাজ করতে সাহস পাচ্ছেন না। দুর্নীতিতে জড়িতদের চিহ্নিত করে একাধিক প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ ৮ ঘণ্টা আগে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ

ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নদীর গতিপথ পরিবর্তন করা নিয়ে এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন আজাদ বলেন, পলি জমা বা প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে কিংবা কাউকে অনৈতিকভাবে লাভবান করার উদ্দেশ্যে নদীর ক্ষতিসাধন বা গতিপথ পরিবর্তনের সুযোগ সরকার দেবে না।

তিনি আরও বলেন, অতীতে এ ধরনের কর্মকাণ্ড ঘটে থাকলে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন