ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৪: ০৪
বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু
সংগৃহীত

রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া ফিলিপাইনের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৫ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেইস্টিন ভার বুনাগ নামের ৩২ বছর বয়সী ওই ফিলিপিনো নাগরিকের শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৫ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

হাসপাতাল ও ওই বিদেশির পরিচিতদের সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসেন কেইস্টিন ভার বুনাগ। এরপর ২৮ অক্টোবর বনানীর ৭ নম্বর রোডের একটি বাসায় থাকতে শুরু করেন তিনি। ওই দিনই রান্না করার জন্য সিলিন্ডারের গ্যাসে আগুন ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছিল।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন