ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
বাংলাদেশ

জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৭: ০০
জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির
সংগৃহীত

উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা অবশ্যই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পরিচালিত হতে হবে।

সোমবার (২ নভেম্বর) বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৬ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

তিনি বলেন, সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণ সুরক্ষিত রাখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে স্বাধীনতার ঘোষণায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং ১৯৭৭ সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৬ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

পাশাপাশি গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের স্মরণ করে জনগণের মর্যাদা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রচলিত নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি, আন্তদেশীয় অপরাধ, সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক অনিশ্চয়তা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত ডিজিটাল প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিচ্ছে।

আরও পড়ুন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ ৬ ঘণ্টা আগে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ

তাই জাতীয় নিরাপত্তা এখন শুধু সামরিক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য, জ্বালানি ও পরিবেশগত বিষয়গুলোও জড়িত। বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে দূরদর্শিতার গুরুত্ব অনেক বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পেশাদারিত্ব, সততা ও জবাবদিহি বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দিতে কোর্সে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ৬ ঘণ্টা আগে আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।

উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্সের চলতি আসরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে ৫৪ জন, সিভিল সার্ভিস থেকে ১৮ জন এবং ১৭টি বন্ধুপ্রতিম দেশ থেকে ৩১ জনসহ মোট ১০৩ জন সদস্য অংশ নিয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন