ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী
বাংলাদেশ

মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১: ২০
মিরপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে পল্লবী এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় মাইকিং করেও সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ৪০ মিনিট আগে পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক বাসায় না গিয়ে পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন