https://newsbdc.com/national/mwyjf8kgeb
সারা দেশে তাপমাত্রা কমতে পারে, শীতের অনুভূতি বাড়ার আভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতে বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
অধিদপ্তর জানায়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। দেশের সব অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২১ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।