https://newsbdc.com/national/mwyk4kksac
শাহ আমানত মাজার থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ২
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাজারের ভেতরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আটক দুজন মাজারের ভেতরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের নাশকতার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাজারের সামনের উঠানে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়। সেটিকে ঘিরে শতাধিক মানুষের ভিড় জমে। এ সময় মাজার এলাকায় পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।