ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
বাংলাদেশ

সয়াবিন তেলের দাম বেড়ে নতুন রেকর্ড, লিটার ২০৭ টাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১: ৫৫
সয়াবিন তেলের দাম বেড়ে নতুন রেকর্ড, লিটার ২০৭ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৮ টাকা করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২২ সালের সর্বোচ্চ দামকেও ছাড়িয়ে গেল সয়াবিন তেলের নতুন দর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৮৫ টাকা। ফলে এবারের মূল্যবৃদ্ধিতে আগের রেকর্ড ভেঙেছে।

চলতি বছর কয়েক দফায় সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে। বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ছিল ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল তা ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। এরপর ২ সেপ্টেম্বর আরও ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ ৩ টাকা বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে প্রতি লিটারে দাম বেড়েছে ১২ টাকা।

আরও পড়ুন

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন

সরকারের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির তথ্য উপস্থাপন করে। এসব বিষয় পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, গত ২ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। রমজানের আগে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে বলে জানান তাঁরা।

আরও পড়ুন

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তবে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি সিদ্ধান্তটিকে দায়িত্বহীন উল্লেখ করে অভিযোগ করেন, রমজানের আগে দাম বাড়ানোর পরিস্থিতি তৈরি করতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন, যাতে সরকার মূল্যবৃদ্ধিতে বাধ্য হয়। তাঁর মতে, নিত্যপণ্যের উচ্চমূল্যে এমনিতেই চাপে থাকা সীমিত আয়ের মানুষের ওপর নতুন এ সিদ্ধান্ত বাড়তি বোঝা তৈরি করবে এবং বাজারে অস্থিরতা বাড়াতে পারে।

এদিকে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দামের বেশি দামে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

তবে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈমের দাবি, ডিলাররা অঘোষিতভাবে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে খুচরা বিক্রেতারা সমস্যায় পড়ছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

আরও পড়ুন

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার ৯ ঘণ্টা আগে রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের সংকট দেখা দেয়। সে সময় ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বন্ধ এবং ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। এবার সেই সময়ের সর্বোচ্চ দামকেও ছাড়িয়ে গেল সয়াবিন তেলের নতুন মূল্য।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন