ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
বাংলাদেশ

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: স্পিকার

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২: ৩৭
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: স্পিকার

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে বক্তব্য দেন স্পিকার।

আরও পড়ুন

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা সম্ভব। এ জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি।

স্পিকার আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও লাহোরের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

পাকিস্তান সফরকে স্মরণীয় অভিজ্ঞতা উল্লেখ করে দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন

অনুষ্ঠানে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

আরও পড়ুন

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানসহ দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন