ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৬জি চালুর লক্ষ্য, বড় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ছে চীন অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
বাংলাদেশ

কৃষি খাতের রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৩: ৫৭
কৃষি খাতের রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

প্রকল্পটিতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব করা হয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি।

দেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে এ খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান ভিত্তি কৃষি।

আরও পড়ুন

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এ জন্য কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে অংশীদারিত্ব জোরদার, সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থার শনাক্তকরণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রকল্পটির প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ খাতে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে।

দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।

চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্য ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার ৯ ঘণ্টা আগে রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার

প্রকল্পের প্রথম পর্যায়ের এ চারটি উপাদানের জন্য মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের মতে, উৎপাদনশীল অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থার মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন