https://newsbdc.com/result/mvw7m07ey5
এইচএসসিতে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাস ২৯৩টিতে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।
শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি ২০ ঘণ্টা আগে
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬৫। সে হিসাবে গত দুই বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
আরও পড়ুন
এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা ২১ ঘণ্টা আগে
শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর একযোগে অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়।
গত ২ জুলাই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখের বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।