ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
সারা দেশ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়ায় রেড ক্রিসেন্টের কর্মসূচি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৭: ২১
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়ায় রেড ক্রিসেন্টের কর্মসূচি

দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় পদযাত্রা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ পদযাত্রায় অংশ নেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১২ ঘণ্টা আগে পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য মাহফুজার রহমান, রানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ১৫ ঘণ্টা আগে গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানো সম্ভব।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন