https://newsbdc.com/sara-desh/mv9ii1p3c7
চাঁদপুরে ২১ জেলে গ্রেপ্তার, ১০ মণ ইলিশ জব্দ
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে নৌ থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাতভর পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে নদীপথে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে গ্রেপ্তার ২১ জনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ছয়টি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা, ইলিশ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২২ ঘণ্টা আগে
ওসি মো. আজমগীর হোসাইন বলেন, মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরুর প্রথম সপ্তাহে ৫০ কেজি ইলিশ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।