https://newsbdc.com/sara-desh/mvddtkg2t3
পূর্বাচলে ৫০০ প্লট আত্মসাতের অভিযোগ, গাজীসহ ৭ জনের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ করা পাঁচ শতাধিক প্লট জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে অভিযোগটি জমা দেওয়া হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে এ আবেদন করা হয়েছে।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১২ ঘণ্টা আগে
দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া আবেদনে অভিযোগ করা হয়, রূপগঞ্জের প্রকৃত ও যোগ্য আবেদনকারী, বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে বঞ্চিত করে সরকারি প্লটগুলো বেআইনিভাবে বরাদ্দ নেওয়া হয়েছে। স্বজনপ্রীতি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে সাবেক মন্ত্রী, তাঁর পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে এসব প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও করা হয়েছে।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ১৫ ঘণ্টা আগে
অভিযোগে নাম থাকা সাতজন হলেন—সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক দাদুল, আনছার আলী, সালাউদ্দিন চেয়ারম্যান, ফেরদৌসী আলম নীলা, ইমন হাসান খোকন ও আরমান মোল্লা।
দুদকের কাছে দেওয়া আবেদনে চারটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো—অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্লটের বরাদ্দ বাতিল, অভিযুক্তদের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের ব্যবস্থা এবং তদন্ত চলাকালে তাঁদের বিদেশযাত্রা ঠেকাতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া। পাশাপাশি সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন
চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ১৫ ঘণ্টা আগে
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন অভিযোগ করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে রূপগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্ধারিত শত শত প্লট সাবেক মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা নিজেদের এবং আত্মীয়দের নামে বরাদ্দ নিয়েছেন। ভুক্তভোগীদের অধিকার ফিরিয়ে দেওয়া ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে দুদকে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।