ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
সারা দেশ

কেউ আইনের ঊর্ধ্বে নয়, ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২: ২৯
কেউ আইনের ঊর্ধ্বে নয়, ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী
সংগৃহীত

মাদক আস্তানায় অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ ধরনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নজির রেখেছেন।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১৯ ঘণ্টা আগে পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য চাকরিজীবীদের অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতে তাঁদের এখনো কোনো আইনগত বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আইনি প্রক্রিয়ায় সমাধান না আসা পর্যন্ত তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে আইন আগের মতোই রয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২২ ঘণ্টা আগে গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

মন্ত্রী আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সরকারের কাজের মাধ্যমেই এর প্রমাণ পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ২২ ঘণ্টা আগে চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

সম্প্রতি অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলকে রাজনীতি করতে হলে কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। তাঁর দাবি, বিরোধিতার জন্যই তারা বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছে। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে আইনমন্ত্রী ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন