https://newsbdc.com/sara-desh/mvhwx80dkn
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতারা দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১২ ঘণ্টা আগে
শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করা শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবও নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ১৫ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত থাকলেও তা মেনে নেওয়া হবে না।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।